
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রত্যাশী মো. তানজিল আলমের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ নিয়ে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. তানজিল আলম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে বরিশাল-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন চাইছেন তিনি। এ জন্য তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এ ছাড়া অনেক জায়গায় ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মুলাদীর মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে বাবুগঞ্জে কমপক্ষে ১০টি ফেস্টুন গাছ থেকে নামিয়ে ফেলে দেওয়া হয়।
কারও নাম উল্লেখ না করে তানজিল আলম বলেন, একটি দলের নেতা-কর্মী নিজেদের বড় রাজনৈতিক দল মনে করে এবং নিজেদের ক্ষমতার মসনদে কল্পনা করছেন। তারাই ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কিংবা ফেলে দিয়ে এনসিপির প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করে থাকতে পারে।
সংবাদ সম্মেলনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. রাকিব হাসান, মিনহাজ সরদার, তারেক হাওলাদার ও আজমির সরদার উপস্থিত ছিলেন।

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
৪ ঘণ্টা আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
৫ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৫ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে