
বরিশালের মুলাদীতে সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় আবু হুরায়রা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবাবের হাট লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু হুরায়রা মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নবাবের হাট এলাকার মো. যিয়ারত সিকদারের একমাত্র ছেলে।
প্রতিবেশী চরলক্ষ্মীপুর গ্রামের মো. নবীন হোসেন জানান, নবাবের হাট থেকে নন্দীরবাজার সড়কে গাড়ি কম চলাচল করে। গতকাল বিকেলে আবু হুরায়রা ওই সড়কে তার বাড়ির সামনে একা খেলছিল। সন্ধ্যা ৬টার দিকে একটি লাঠি তুলতে গিয়ে নন্দীরবাজারগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে অটোর চাকা তার ওপর দিয়ে চলে যায়। অটোরিকশার চালক শিশুটিকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদুর রহমান জিসান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদক কারবার নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১২ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে স্বপ্না খাতুনের বিচার শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের মাসরুর সালেকিন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।
১৯ মিনিট আগে
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ সোমবার সকালে বিক্ষোভ চলাকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
২২ মিনিট আগে