
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ গণতন্ত্র চায়। স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র বঞ্চিত। কেন দিনের ভোট রাতে হয় বিদেশিরা তা জানতে চায়। এই অনির্বাচিত সরকারকে বিদায় নিতে হবে। এ সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। টেলিভিশন, সংবাদপত্র দখল করেছে। আজ শনিবার বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান এসব কথা বলেন।
একই সময়ে নগর ভবনের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশ ডাকলেও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দুটি সমাবেশ শেষ হয়েছে।
নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে ড. আব্দুল মঈন খান আরও বলেন, বিএনপির ১০টি সমাবেশে প্রায় ১ কোটি মানুষকে সম্পৃক্ত করেছি। আমরা কর্মী ভাড়া করে আনিনি। তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি মগের মুল্লকে পরিণত করেছে। ১ লাখ মামলায় নেতা-কর্মীদের হয়রানি করছে। এভাবে একটা দেশ চলতে পারে না। তিনি বলেন, ক্ষমতায় বসে অত্যাচার, জুলুম করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। বিএনপির সংগ্রাম ক্ষমতার জন্য নয়।
সমাবেশে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল, বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকসি জাহান শিরিন, মিডিয়া শেলের প্রধান জহির উদ্দির স্বপন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, এবিএম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, উপদপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ।
এর আগে দুপুরের মধ্যে জিলা স্কুল মাঠ ভরে আশপাশের সড়কেরও নেতা-কর্মীরা অবস্থান নেন। সমাবেশ চলাকালে অতিথিদের সামনে কয়েক দফায় হাতাহাতিও হয়েছে। সমাবেশে আসার পথে নগরের বিভিন্ন ওয়ার্ডে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে