Ajker Patrika

মেহেন্দীগঞ্জে প্রবাসীর ঘরে চুরি, ২ জনকে পুলিশে দিলেন স্থানীয়রা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মেহেন্দীগঞ্জে প্রবাসীর ঘরে চুরি, ২ জনকে পুলিশে দিলেন স্থানীয়রা
মেহেন্দীগঞ্জের কাজীরহাটে এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে সুমন সরদার ও সায়েম মোল্লাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটে এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে দুজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

আটক ব্যক্তিরা হলেন বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের আবদুল খালেক সরদারের ছেলে সুমন সরদার (৪০) এবং সেলিম মোল্লার ছেলে সায়েম মোল্লা (২৫)।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কাজীরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসী ইয়াসিন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কাজীরহাট থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে সন্তান ও শাশুড়িকে নিয়ে ঘুমিয়ে পড়েন সাথী বেগম। ঘরের বাতি জ্বালানো ছিল। রাত ১টার দিকে ওয়ারড্রোব খোলার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে কাপড়চোপড় এলোমেলো অবস্থায় এবং চারজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান তিনি। পরে চিৎকার শুরু করলে তাঁরা পালানোর চেষ্টা করেন।

তাঁর চিৎকারে স্বজন ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। এ সময় সাথী বেগমের চাচা শ্বশুর সালাম হাওলাদার স্থানীয়দের সহায়তায় সুমন ও সায়েমকে আটক করেন। তবে রাফিন হাওলাদার ও সগীর হাওলাদার নামের অন্য দুজন পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাথী বেগমের দাবি, তাঁর ব্যাগ ও ওয়ারড্রোব থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস এবং আট আনা ওজনের এক জোড়া কানের দুল চুরি হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, স্থানীয়দের সামনে আটক দুজন চুরির দায় স্বীকার করেছেন এবং এ ঘটনায় পলাতক দুজনের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন।

কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপঙ্কর রায় জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং পলাতক দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত