
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম সায়দাবাদ গ্রামের সৌদিপ্রবাসী মাসুদ রানার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চরাঞ্চলের সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার এবং বালুরচর এলাকার এরশাদ মিয়ার মধ্যে বিরোধ রয়েছে। এর আগেও দুই পক্ষের লোকজনের মধ্যে বেশ কয়েকবার পাল্টপাল্টি হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। আজ ভোরে এরশাদ গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষ হানিফের সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালে মুস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়। স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মুস্তাকিমের মা শাহানা বেগম বলেন, ‘আমার ছেলে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ গুলির শব্দ শুনি। আমার ছেলে কোনো রাজনীতি বা গ্রুপের সঙ্গে জড়িত ছিল না। যারা আমার বুক খালি করেছে, আমি তাদের বিচার চাই।’ তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকেন। তাঁদের পরিবার কোনো পক্ষের সঙ্গে জড়িত নয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হয়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা করে তার শরীরের বাঁ পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।’
একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে