
বাড়ি বাড়ি বিদ্যুতের মতো ওয়াইফাইও প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার রাতে ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। ইন্টারনেট আমাদের প্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালে আমাদের এটা উপলব্ধি হয়েছে। যে রকম বাড়ি বাড়ি বিদ্যুৎ দরকার, সে রকম আমাদের বাড়ি বাড়ি ওয়াইফাই দরকার।’
পলক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, পরিশ্রম আর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ এত দ্রুত সময়ে মধ্যম আয়ের উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুধাবন করতে পেরেছেন যে, বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তিকে যদি আমরা সফল করতে চাই, তাহলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সজীব ওয়াজেদ জয় তাঁর দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছেন, দেশের সব মানুষকে যদি ইন্টারনেটে যুক্ত করা যায়, এ দেশের তরুণ প্রজন্মকে যদি মানবসম্পদ হিসেবে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা যায়, সরকারের সেবা খাতকে যদি ডিজিটালাইজড করা যায় এবং আয় রোজগারের জন্য প্রযুক্তি বিকশিত করা যায়, তাহলেই ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।’
সদর উপজেলার কাঠালী মৌজায় স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ টি) (প্রথম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
১ ঘণ্টা আগে