
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেন করার দাবিতে ‘আমতলী সচেতন নাগরিক’-এর ব্যানারে দুই দিন ধরে গণ-অনশন চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় এই গণ-অনশন। দ্বিতীয় দিন পেরিয়ে গেলেও সরকারি কোনো দায়িত্বরত কর্মকর্তা এতে সংহতি প্রকাশ করেননি।
জানা গেছে, ঢাকা-কুয়াকাটা ২৯৩ দশমিক ৭ কিলোমিটার মহাসড়ক। আশির দশক থেকে এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। সেই সঙ্গে ঢাকা-ভাঙ্গা ৮৮ দশমিক ৭ কিলোমিটার সড়ক হাইওয়ে এক্সপেসে উন্নীত করে সরকার। পদ্মা সেতু চালু হওয়ার পর এই সড়কে যানবাহন চলাচল কয়েক গুণ বেড়েছে। কিন্তু ভাঙ্গা থেকে সমুদ্রসৈকত কুয়াকাটা পর্যন্ত ২০৫ কিলোমিটার সড়কটি ২৪ ফুট প্রস্থই রয়ে গেছে। ফলে ওই সড়কে প্রতিবছর হাজার হাজার দুর্ঘটনায় শত শত প্রাণহানি ঘটছে।
২০১৮ সালের অক্টোবরে ভাঙ্গা-বরিশাল-সমুদ্রসৈকত কুয়াকাটা মহাসড়ক চার লেন প্রকল্প একনেকে পাস হয়। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও ওই প্রকল্পের কাজ শুরু হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সড়কের পটুয়াখালী-কুয়াকাটার অংশের আমতলী এলাকায় শতাধিক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ১৪ এপ্রিল এই সড়কের আমতলী ফায়ার সার্ভিস এলাকায় ট্রাকের চাপায় মিরাজুল ইসলাম শাওন ও বেল্লাল মুসল্লি নামের দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এই দুই যাত্রী নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে ‘আমতলী উপজেলার সচেতন নাগরিক’ প্ল্যাটফর্ম। গত সকাল ৯টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এ কে স্কুল পয়েন্টে গণ-অনশন কর্মসূচি শুরু করে।
শুক্রবার বিকেল ৫টায় দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়। কিন্তু দুই দিন গণ-অনশন কর্মসূচি পালন করলেও সরকার ও প্রশাসনের পক্ষে কেউ দাবির পক্ষে সংহতি প্রকাশ করেননি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই গণ-অনশনে সুশীল সমাজের নাগরিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।

প্রধান শিক্ষক এ কে এম জিল্লুর রহমান ও নাশির মাহমুদ বলেন, ‘আর কত প্রাণ গেলে সরকার এ সড়কটি চার লেনে উন্নীত করবে। প্রতিবছর শত শত মায়ের বুক খালি হচ্ছে, কিন্তু কেউ সড়কটি চার লেনে উন্নীতকরণে পদক্ষেপ নিচ্ছে না।’
বরগুনা জেলা যুবদল তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান মোমেন আকন বলেন, ‘১৪ এপ্রিল ট্রাকের চাপায় দুটি তাজা প্রাণ সড়কে ঝরে গেছে। এর পর থেকেই আমতলীর সচেতন নাগরিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে গণ-অনশন কর্মসূচি পালনের। দুই দিন ধরে গণ-অনশন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ দাবি আদায়ে আশ্বাস দেয়নি। দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’
পটুয়াখালী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে আমতলীতে গণ-অনশনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চারে লেনে উন্নীতের দাবিতে আমতলী উপজেলা সচেতন নাগরিকের উদ্যোগে গণ-অনশন কর্মসূচি পালন করছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। একই সঙ্গে আগামীকাল গণ-অনশনকারীদের পক্ষে সংহতি প্রকাশ করা হবে।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবি দক্ষিণাঞ্চলের কোটি মানুষের। পর্যটন এলাকা কুয়াকাটায় যাতায়াতের একমাত্র সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করতে আমতলীর নাগরিকেরা গণ-অনশন করছে। সড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
২১ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে...
২৮ মিনিট আগে
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১০৮ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনের ছুটির মেয়াদ শেষ হলেও যোগ দেননি বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষকসংকট বাড়ছে। এই পরিস্থিতিতে কয়েকজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
গাছগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছ উপড়ে পড়ছে কিংবা বড় বড় ডাল ভেঙে সড়কে পড়ছে। এতে গত এক বছরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ থেকে ২০ জন।
৪০ মিনিট আগে