বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটির ভূগর্ভস্থ থেকে গ্যাস উদগিরণ স্থল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একদল প্রতিনিধি সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তারা পরিদর্শন করে সেই স্থানে আগুন জ্বালিয়ে গ্যাসের উদ্গিরণ নিশ্চিত করেছেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাহ্ মোহাম্মদ কামরুল হুদার নেতৃত্বে বাপেক্সের ডেপুটি ম্যানেজার জিওলোজিস্ট সালেহ আহমদ ও হামিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, সমবয় কর্মকর্তা জাফর সাদিক, পল্লি উন্নয়ন ও সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি আই শাহ্ আলম, হায়দার হোসেন প্রমুখ।
উপসচিব শাহ্ মোহাম্মদ কামরুল হুদা আজকের পত্রিকাকে জানান, ‘ল্যাবে পরীক্ষা করার জন্য মাটির লেয়ারের নিচে থেকে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে বলা যাবে কোন ধরনের গ্যাসের সন্ধান মিলেছে এখানে।’
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নামের একটি প্রতিষ্ঠান মাটির নিচের এক হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালায়। এ কাজের নেতৃত্ব দেন পানি সম্পদ অধিদপ্তরের অনুসন্ধানী দল। হঠাৎ করে শুক্রবার জুমার নামাজের পর মাটির ভেতরে বিস্ফোরণ হয়। এরপরই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পাথরঘাটায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠান।

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবিড়াল উদ্ধার করতে গিয়ে বন বিভাগের প্রস্তুতি ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর উদ্ধার পরিকল্পনা ছাড়াই বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হলে আতঙ্কিত জনতার পিটুনিতে প্রাণ হারায়...
১ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার...
৪ মিনিট আগে
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৬ মিনিট আগে
এস এম জিলানী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, ফ্যাসিবাদ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন আলোচনা চলছে। আমরা চাই, তিনি দেশে ফিরুক। তাঁকে স্বাগত জানাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অপেক্ষায় রয়েছে।’
৮ মিনিট আগে