
বরগুনার পায়রা নদীতে জাল তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওমর আলী গাজী (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা থেকে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
এর আগে গত বুধবার (৭ অক্টোবর) সকালে আমতলী উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। ওই সময় তাঁর সঙ্গে থাকা আরেক জেলে জলিলুর রহমান উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
জানা গেছে, ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও মৎস্য বিভাগের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হলেও সেদিন তাঁর সন্ধান মেলেনি। আজ সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গ্রাম পুলিশ ও নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর নিহতের ছোট ভাই আক্কেল আলী গাজী ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তাঁর বড় ভাইয়ের বলে শনাক্ত করেন।
তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার...
১৪ মিনিট আগে
সিলেটে আগামী সোমবার থেকে টিকিটের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের অমিল থাকলে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি রোধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক.....
১৪ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সাতটি....
২০ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা
২১ মিনিট আগে