
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ এম ফয়সালের স্বাক্ষর রয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি মো. এনামুল হককে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘প্রশাসনিক কারণে’র কথা বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, অফিস আদেশ অনুযায়ী ওসি এনামুল হককে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি পাথরঘাটায় মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগ নিয়ে ওসি এনামুল হককে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর মধ্যে ফাতিমা জামাদ্দার অর্পা নামে এক নারী অভিযোগ করেন, একটি মামলা দায়ের করতে গিয়ে তিনি হয়রানি ও অপমানজনক আচরণের শিকার হয়েছেন। এ ছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা গ্রহণে অনীহা, নারী বাদীদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অডিও-ভিডিও নিয়েও সমালোচনা তৈরি হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওসি এনামুল হকের প্রত্যাহারের ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই উল্লেখ করা হয়েছে।

রাজধানীর বনানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে একই ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
৩ মিনিট আগে
বাঁশ, দড়ি আর প্লাস্টিকের চেয়ার দিয়ে অস্থায়ী স্ট্রেচার তৈরি হয়েছে। তাতে বসে আছেন অসুস্থ বৃদ্ধা তপতী রানী। বাঁশের দুই পাশ কাঁধে তুলে হাসপাতালে ছুটছেন দুই ভাই। গত বৃহস্পতিবার সকালে দৃশ্যটি দেখা গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে।
১৫ মিনিট আগে
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
১৮ মিনিট আগে
‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে...
৩৫ মিনিট আগে