
মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতে গত এক বছরের বেশি সময়ে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর ৭১ জন স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেল। তারা সবাই ১৫ তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্য।
আজ বুধবার ও আগের দিন মঙ্গলবার তাদের ফেরত পাঠায় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। তিনি বলেন, ৩৪ বিজিবির তত্ত্বাবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হয়।
৩৪ বিজিবি সূত্রে আরও জানা যায়, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথম দফায় ১০টি পরিবার এবং আজ দ্বিতীয় দফায় আরও পাঁচটি পরিবার নিজ দেশে ফিরে যায়। দুই দিনে মোট ৭১ জন তঞ্চঙ্গ্যা সীমান্ত পিলার ৩৭-এর ‘আমবাগান’ এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করে।
প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর মধ্যে গতকাল ওমাংচিং, ওচিংদা, মানিক্কা, মংবো, মংপুচা, কিংলা, চাতাই মং, উথায়লা, লাচেং ও মংচু তঞ্চঙ্গ্যা পরিবারের ৪৮ জন দেশে ফেরে। আর আজ ফেরে মংয়েছা, মংয়েথুয়াইং, কিংলা থুয়াইং, চিংলা প্রু ও গাইতসার তঞ্চঙ্গ্যা পরিবারের ২৩ জন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের ফলে ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ কয়েকটি তঞ্চঙ্গ্যা পরিবার বাংলাদেশে পালিয়ে এসে ঘুমধুমের বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যাপাড়ায় আশ্রয় নেয়। তবে সম্প্রতি নিজ এলাকায় পরিস্থিতি শান্ত হওয়ায় তারা স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ৩৪ বিজিবি তাঁকে বিষয়টি জানিয়েছে। যে পাড়াতে ওই ব্যক্তিরা অবস্থান করছিল, সেখান থেকে বের হতে গ্রামবাসী সহায়তা করে।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
৪০ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে