
বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে (৩৩) আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক লেম থার সাং বম জেলার রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবানের এনএসআই এর সদস্যরা। এ সময় ৩ কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এই যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বান্দরবানের রুমা ও থানচি উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় পপি চাষ করে দেশি ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গ্রুপ। আর পপি থেকে নিষিদ্ধ আফিম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় চড়া দামে বিক্রি করা হয়।

রাজশাহীর কাটাখালী বেলঘরিয়া এলাকার একটি মাদ্রাসায় ১১ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক আবদুর রউফের বিরুদ্ধে। পরিবারকে বিষয়টি জানানোর পর ছাত্রকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে। মামলা না করতে পরিবারকে হুমকি দেওয়ার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
১ সেকেন্ড আগে
গতকাল বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
১ মিনিট আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল মায়ের শেষ বিদায়ে শামিল হতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ সকালে মারা যান তাঁর মা নুরজাহান রেখা। দুপুরে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করে মায়ের শেষ বিদায়ে শামিল হতে কান্নায় ভেঙে পড়েন রাসেল।
৪ মিনিট আগে
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে মোবাশ্বের নামের দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
৭ মিনিট আগে