
বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার বেশ কয়েকজন কারাবন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাঁদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, বান্দরবান কারাগারে জায়গাসংকটের কারণে কারাবন্দী কেএনএফ সদস্যদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এবার কতজনকে সেখানে পাঠানো হয়েছে নিরাপত্তার স্বার্থে সেই সংখ্যা জানাতে রাজি হননি তিনি।
তবে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দী কেএনএফ সদস্যদের মধ্যে আজ ৩০ জনকে দুটি কারা ভ্যানে করে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন কেএনএফের ৩১ কারাবন্দীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল। এ ছাড়া গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়।
এসব মামলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ১১০ সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৭ মিনিট আগে