বান্দরবানের থানচি উপজেলায় এক কিশোরের (১৫) বিরুদ্ধে ৫ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) সকালে উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই এলাকার রেখা বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কিশোর ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে একা পেয়ে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। রোববার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বেলা ১১টার দিকে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনার পর বিজিবি পুলিশকে সহায়তার জন্য থানায় অবস্থান নিয়ে স্থানীয়দের শান্ত করে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ সময় থানচি বিজিবির জোন কমান্ডার বলেন, আমার চোখে কোনো পাহাড়ি-বাঙালি নাই, অপরাধী মানে অপরাধী। এই বিষয়ে অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩০ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৪০ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে