
বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়।
এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, আই পরিষ্কারদান, কঠিন চীবরদান, ফলমূল ও পানীয়দান, ভিক্ষুদের পিন্ডদানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আকাশপ্রদীপ (ফানুস) ওড়ানো হবে।
উপজেলার ২৮টি বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী মধুপূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা থানচিতে বিভিন্ন বৌদ্ধবিহারে ভিক্ষুসংঘ থেকে অষ্টম শীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধুদান, ধ্যানচর্চা, বিশ্ব শান্তি কামনা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার জন্য জড়ো হন।
শত শত বৌদ্ধধর্মাবলম্বী বৌদ্ধবিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুদানের পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন। চলতি বছরে ভারী ও অবিরাম বৃষ্টিতে জুমের ধান ও অন্যান্য সাথি ফসলের ক্ষতি থেকে মানবজাতিকে পরিত্রাণ এবং দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মদেশনা করেন। এ সময় সব মানবের উদ্দেশে পার্বত্য ভিক্ষু পরিষদের থানচি উপজেলা শাখার সভাপতি উ ইউসারাদা মহাথের ও সাধারণ সম্পাদক গাইন্দামানা মহাথের ধর্মদেশনা দেন।
এ ছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করা হয়।

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
২২ মিনিট আগে
একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
২৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে বাসায় ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় cআদালতের অভিযানে তাঁকে এ জরিমানা করা হয়।
৪০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দিতে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টারের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে