বাগেরহাটের ফকিরহাটে ২ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মো. ইয়াছিন শেখ (৫৫) পেট্রলপাম্পে তেল কিনতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন।
খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় আরা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আব্দুল বারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে ঢুকছিলেন। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি মারা যান। এদিকে ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
একই দিন ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট পিলজঙ্গ তেলির পুকুর এলাকায় বেলা ১১টায় ক্রেন উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। একই সময় খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা বাইসাইকেল আরোহী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। কীভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে আটটি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চাঁনপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ঝালকাঠি পৌরসভা এলাকার খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে...
১৯ মিনিট আগে
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার জুবায়ের আহমদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
৩১ মিনিট আগে