
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপভ্যান বিকল হওয়ার পর সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মো. আফজাল হোসেন (২৭) অন্য একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন বিকল হয়ে যাওয়া পিকআপের চালক ছিলেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপ্তিপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ থেকে পিকআপভ্যান নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন আফজাল। কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে তাঁর পিকআপভ্যানে ত্রুটি দেখা দেয়। পরে তিনি মহাসড়কের পাশে গাড়িটি থামিয়ে অন্য যানবাহনের সহায়তা নেওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় দ্রুতগতির একটি পরিবহণ তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আফজাল। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. ইফসুব শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভুক্তভোগীদের অভিযোগ, কখনো মামলা দেওয়ার ভয় দেখিয়ে, কখনো তদন্তের কথা বলে এবং আবার কখনো থানায় আটকে রেখে টাকা আদায় করেন তিনি। তাঁর এসব কর্মকাণ্ডে সেবাপ্রার্থীরা অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এসআই জিল্লুর রহমান।
৩২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে মঙ্গলবার সকালে নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মুরাদনগরের দারানীপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম টুটুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় হামলার পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়।
২ ঘণ্টা আগে