
দক্ষিণাঞ্চলের ১৮টি পথে (রুট) চলাচল করা অনুমোদনহীন বিআরটিসির বাস বন্ধসহ তিন দফা দাবিতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের ৯টি বাস মালিক সমিতির নেতারা আজ রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
মালিক সমিতির দাবিগুলো হলো—সরকারি অনুমোদন ছাড়া দক্ষিণাঞ্চলের ১৮টি পথে চলাচল করা অনুমোদনহীন ও ইজারা নেওয়া বিআরটিসির বাস বন্ধ করতে হবে; নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ করা; দূরপাল্লার পরিবহন নীতিমালাবহির্ভূতভাবে যাত্রাপথে যাত্রী পরিবহন বন্ধের ব্যবস্থা নেওয়া; অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা সড়ক-মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন খুলনার রূপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়ক-মহাসড়কে বিআরটিসির অনুমোদনহীন অবৈধ যাত্রীবাহী বাস চলছে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরও মহাসড়কে নছিমন-করিমন চলছে। এটা বন্ধের জন্য বহুবার জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।
আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১ ডিসেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে ২ ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফকির, বাগেরহাট রূপসা আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. সামাদ
মোল্লা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা খুলনা আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অশোক কুমার দাশ, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটের ৯টি পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে তিন দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাস মালিক সমিতির নেতারা।

ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে পর্যাপ্ত তিতাস গ্যাস সরবরাহ এবং গ্যাস না থাকার সময়ের পুরোনো বিল মওকুফের দাবিতে স্থানীয় বাসিন্দারা দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
১০ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর রয়েছে ১৭টি। ঘরগুলোতে বছরের পর বছর তালা ঝুলছে। সেখানে বসবাস না থাকায় অযত্ন অবহেলায় চারপাশ আগাছায় ছেয়ে গেছে। অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একটি সরকারি ঘরের আশায়...
১৩ মিনিট আগে
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবানের থানচি সদরের সঙ্গে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
৩৩ মিনিট আগে
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
৩৮ মিনিট আগে