
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত রোববার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ট্রলার দুটি সোমবার রাত ১১টায় মোংলার দিগরাজের নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের মোংলা থানায় নেওয়া হয়।
মোংলা থানার পুলিশ জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে রোববার রাতে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক ভারতীয় মাছ ধরার ট্রলারের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চণ্ডী-৩৮’ নামে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে মঙ্গলবার সকালে দিগরাজ নৌঘাটির পিও রেজাউল করিম মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। আটক ভারতীয় জেলেদের বিকেলেই বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ভারতীয় ট্রলার দুটিতে থাকা ৭ দশমিক ৮ মেট্রিক টন বিভন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আমরা সোমবার রাতেই নিলামে বিক্রি করি। ভ্যাটসহ মোট মাছ বিক্রি করা হয় ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায়।’

নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে রুবেল হক (২৬) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১০ মিনিট আগে
গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় বিকল হলে খবর পেয়ে ওই দুই কর্মী সেখানে যান। পরে তাঁরা মহাসড়কের পাশের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে ট্রাকটি তাঁদের ওপর হেলে পড়ে। এতে দুই কর্মী ও চালক চাপা পড়েন।
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে