
বাগেরহাটের ফকিরহাটে বৈশাখী আক্তার আরভী (১৪) নামের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে আরভীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরভী আট্টাকী গ্রামের রাজমিস্ত্রি আওয়াল হোসেনের মেয়ে। সে সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও মৃত শিক্ষার্থীর পরিবার জানায়, গতকাল রাতে পরিবারের সদস্যরা আরভীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই কিশোরী কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে কীভাবে মৃত্যু হয়েছে, তা জানা যাবে।’

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। ৫ দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ মিনিট আগে
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা নারী, শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।
১১ মিনিট আগে
বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে জ্বালানি কার্ডের লাইনে দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় যে তিনি মারা গেছেন।
১ ঘণ্টা আগে
সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে