
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রকে পশুর নদ ও সুন্দরবন বিনাশী আখ্যায়িত করে এটি বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার নারিকেলতলায় এক জনসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’। এতে পশুর রিভার ওয়াটারকিপার ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ সভাপতিত্ব করেন।
জনসমাবেশে বক্তারা বলেন, ভারতের স্বার্থে বনবিনাশী এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অবিলম্বে এ প্রকল্প বাতিলসহ নিরাপদ পানি, বায়ু এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদ দূষণের ফলে মাছসহ জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। ধরিত্রী বাঁচাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতার কোনো বিকল্প নেই। রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য সৌরব্যবস্থা চালুর আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, কমলা সরকার, ছবি হাজরা, শিখা হালদার, গফফার মোল্লা, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, হাছিব সরদার প্রমুখ।
বক্তারা জানান, নদীতে ও সুন্দরবনে মৎস্যসম্পদ কমছে। জেলেরা কষ্টে জীবন অতিবাহিত করছেন। কাজেই জনস্বার্থে ও সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা উচিত। এটি চালু থাকলে যে পরিমাণ ক্ষতি হবে, তার চেয়ে কম ক্ষতি হবে এটি বন্ধ করে দিলে।

কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
৯ মিনিট আগে
দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
৩২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
১ ঘণ্টা আগে