
বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে সকাল ৭টা ২০ মিনিটে ঈদের প্রধান জামাত শুরু হয় এই মসজিদে। ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাটের আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
প্রথম ও প্রধান জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নামাজ শুরুর আগে ষাটগম্বুজ মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বাগেরহাট আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
প্রথম জামাত শেষে আরও দুটি জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ঐতিহ্যবাহী সিঙ্গাইর জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
ঈদের জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
ষাটগম্বুজ মসজিদ ছাড়াও জেলার অন্যান্য ঈদগাহে বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে কোরবানি উপলক্ষে ক্রয় করা পশু জবাই ও আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করেন মুসল্লিরা।

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৩ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৪ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
৪ ঘণ্টা আগে