
বাগেরহাটের চিতলমারীতে ভুল চিকিৎসায় মুশফিক শেখ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে (৪২) গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই চিকিৎসককে উদ্ধার করে।
গতকাল রবিবার (১৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মুশফিক শেখ চরবানিয়ারী ইউনিয়নের চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের রুবেল শেখের ছেলে। পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়া সন্তোষপুর ইউনিয়নের পিঁপড়াডাঙ্গা গ্রামের রঞ্জন ডাকুয়ার ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুশফিক খেলতে গিয়ে টিনের ওপর পড়ে পেট কেটে আহত হয়। পরে তাকে খাসেরহাট বাজারের পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তিনি শিশুটির পেটে ১১টি সেলাই দেন এবং ৪টি ইনজেকশন পুশ করেন। সেখানে শিশুটির অবস্থার অবনতি ঘটলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুশফিক শেখকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গণধোলাইয়ের শিকার পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।’

কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে পাহাড় এবং আরেক পাশে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি। এই সড়কে পড়েছে দরিয়ানগর পর্যটনপল্লি, হিমছড়ি ঝরনা, ইনানী ও পাটুয়ারটেক পাথুরে সৈকতসহ বেশ কয়েকটি পর্যটন স্পট। জনপ্রিয় এই পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনার জন্য...
১০ মিনিট আগে
ছুটি নিয়ে বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট মহানগর পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল ওয়াহিদ (৩৯)। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামে
১৩ মিনিট আগে
সারা দেশ ঘুরে দেখার এক ব্যতিক্রমী অভিযানে নেমেছেন ঝিনাইদহের তরুণ আলিম দার (২৬)। গত ২৮ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা জেলা থেকে শুরু হয়েছে তাঁর এই অনন্য ভ্রমণ। তাঁর লক্ষ্য বাংলাদেশের ৬৪ জেলা বিনা খরচে ভ্রমণ করা এবং বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে বাস্তব জীবনের সৌন্দর্য উপভোগে উৎসাহিত করা।
১৬ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতসহ চার দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
২১ মিনিট আগে