বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের আলোচিত প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানকে খাগড়াছড়ি এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়েছে। রোববার (১ জুন) তাঁকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের একটি সূত্র জানায়, হাফিজুর রহমানের বিরুদ্ধে কয়েক বছর ধরেই আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ঠিকাদারদের থেকে অনৈতিক সুবিধা গ্রহণের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে বাগেরহাট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ২০১৪ সালের ২ নভেম্বর থেকে হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি কর্মচারী বদলির নামে অর্থ লেনদেন, নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎসহ কোটি কোটি টাকার অবৈধ আয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনা ও ঢাকায় নিজের ও বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ক্রয়, বাড়ি নির্মাণ এবং নানা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে।
সরকারের একাধিক গোয়েন্দা ও দুর্নীতি দমন সংস্থা তার অস্বাভাবিক সম্পদ এবং আর্থিক উৎস যাচাইয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ ছাড়া অভিযোগ রয়েছে, নিজের স্ত্রীর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানসহ অন্তত সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনি পুলিশের বিভিন্ন সরবরাহের টেন্ডার পাইয়ে দেন। বিনিময়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে বিশেষ সুবিধা গ্রহণ করতেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশ সুপার অফিসের একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
১ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে