
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। গতকাল শনিবার সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০)। আজিজুল সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে এবং মুরসালিন একই গ্রামের এরশাদ চৌধুরী ছেলে।
আহতদেরকে উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে এদিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে একই গ্রামের মোশাররফ চৌধুরীর ছেলে আজিজুল চৌধুরী (৪০) মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ চৌধুরীর ছেলে মুরসালিন চৌধুরী। এ ছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে ও মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে