
বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মন্ডল (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। নির্মল চন্দ্র মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। তবে ধাক্কা দেওয়া সিমেন্টবাহী ট্রলারটির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নির্মল চন্দ্র মন্ডল সবজি বিক্রির উদ্দেশ্যে ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি পুলের নিচে নৌকা বেঁধে সকালের জন্য অপেক্ষা করছিলেন। সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা তানভির বাসার বলেন, ‘নির্মল চন্দ্র মন্ডল সবজি এনে বাজারে বিক্রি করতেন। তার ট্রলারটি পুলের সঙ্গে বাঁধা ছিল। সিমেন্টবাহী একটি ট্রলার যাওয়ার সময় পুলের পিলারে ধাক্কা দেয়। এতে পুলটি ভেঙে পড়ে এবং পুলের ওপর থাকা কংক্রিটের স্লাবের চাপায় সবজি ব্যবসায়ীর ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে তাঁর মরদেহ উদ্ধার করেন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, ‘আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। এটা একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে।’

খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
০১ জানুয়ারি ১৯৭০
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে