Ajker Patrika

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭৫৯, সর্বাধিক মিরপুরে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭৫৯, সর্বাধিক মিরপুরে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ১৯৬ জন, মিরপুর বিভাগ ২৬৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে বিদেশি ১টি পিস্তল,১টি গুলি, দেশীয় ১টি ওয়ান শুটার গান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা,১টি কলকি, ১৭০ টি ইয়াবা, ৬১০০ টি ট্যাপেন্টাডল, ১৪৯টি ক্যান বিয়ার,১টি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১ দশমিক ৫ আনা ওজনের সোনার ১টি কানের দুল,৯টি মোবাইল ফোন সেট, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত