
দ্বিতীয় দফায় শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেলে এসেছেন। তাঁদের মধ্যে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও রয়েছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটায় অর্ধশতাধিক ইনকিলাব মঞ্চের কর্মী আহত হন। এর প্রতিবাদে সন্ধ্যার দিকে তাঁরা শাহবাগ অবরোধ করেন। সেখানে পুলিশের লাঠিপেটা ও টিয়ারগ্যাস শেলে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রাথী মহিউদ্দিন রনিসহ ২০ জন আহত হয়ে হাসপাতালে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক আহমেদ বলেন, ‘মহিউদ্দিনের লাঠির আঘাত রয়েছে, এ ছাড়া টিয়ারগ্যাস শেলের ইনহেলিসন ইনজুরি হয়েছে। তবে সে স্ট্যাবল আছে। এ ছাড়া বাকিদেরও টিয়ারগ্যাস ও লাঠির আঘাত রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে ভর্তি দেওয়া হয়নি।’

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
১০ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
২০ মিনিট আগে
যশোরের ঝিকরগাছায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। তাঁরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। বিঘাপ্রতি আলু চাষে ৫-৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ কর্মচারীকে বদলির পর এবার তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে সে সব কর্মচারী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত জানিয়ে তারা যাতে দেশ ছাড়তে না...
৪০ মিনিট আগে