কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের বিএনপি সভাপতি আমজাদ হোসেনকে ভোটকেন্দ্রের ভেতর থেকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন ভোটকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্তকে আটক করে।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, ‘নির্বাচনী আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভোটকেন্দ্রের পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক আছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চবিদ্যালয়, মেঘনা বাজারের পাশে একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে...
৮ মিনিট আগে
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
১ ঘণ্টা আগে