
বরিশাল নদীবন্দরে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদস্যরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এ জন্য গতকাল রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন।
কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ডলারসহ অন্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানালা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা খোয়া গেছে। লঞ্চ কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতক চন্দ্র সরকার বলেন, ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, তাঁদের কাছে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। চুরির ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না সে বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।

২০২৬ সালের এপ্রিল মাস চললেও এখন পর্যন্ত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি কিংবা নতুন কোনো কমিটিও গঠন করা হয়নি। বর্তমানে জেলা ছাত্রদলের কোনো বৈধ কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে।
২ মিনিট আগে
সেলিমের ছেলে অন্তরের সঙ্গে এলাকার সজল, শাওন, ফাহাদ, রিয়াজসহ কয়েকজন কিশোরের সিনিয়র–জুনিয়র বিষয় নিয়ে বিরোধ ছিল। শনিবার দুপুরে এ নিয়ে মোবাইলে অন্তর ও সজলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় সজল তাঁর সহযোগীদের নিয়ে সেলিমের বাড়ির সামনে এলে অন্তর বাইরে বের হয়ে আসেন।
১ ঘণ্টা আগে
দর্শনার্থী জসিম উদ্দিন বলেন, ‘বলীখেলা আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ। প্রতিযোগীদের শক্তি আর কৌশলের লড়াই খুবই উপভোগ করেছি। এমন আয়োজন নিয়মিত হলে ভালো লাগবে।’
১ ঘণ্টা আগে
মহতরপাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকায় মোবাইল ফোন ছিনিয়ে নেন ওই ব্যক্তি। শনিবার রাতে বড় উঠান এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তাঁকে ধাওয়া দিলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে