Ajker Patrika

হবিগঞ্জে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩টায় মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী লাখাই উপজেলার গুনিপুর গ্রামের এক বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর গণপিটুনিতে তারা নিহত হন। একজনের নাম হুমায়ুন মিয়া (৪০)। তিনি ওই গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গুনিপুর গ্রামে বেশ কিছু দিন ধরে ডাকাতের উপদ্রব বেড়েছে। শনিবার রাতে পাঁচজনের একটি ডাকাত দল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত