
ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও ওভারব্রিজে ধাক্কা লেগে চালক ও তাঁর সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম এবং নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হঠাৎ ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দের নলকা এলাকায় চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি ওভারব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়।
যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বুশরা পরিবহনের একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক এবং ফুটওভারব্রিজে ধাক্কা খেয়ে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালক ও তাঁর সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর আবির হাসান (১৭) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।
৬ মিনিট আগে
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রড বোঝাই করে লোহাগাড়া উপজেলায় পণ্য পৌঁছে দিয়ে খালি অবস্থায় চট্টগ্রাম শহরে ফিরছিল। ফেরার পথে চট্টগ্রামের কালুরঘাটে পৌঁছালে সেখানে কোনো ফেরি ছিল না। এরপরও ট্রাকটি সামনে এগিয়ে যেতে থাকে এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
৩৪ মিনিট আগে
ভাতিজা আখতারুজ্জামানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে চাচা মতিন ও মনিরুজ্জামানের। এরই জের ধরে বৃহস্পতিবার বিবাদ লাগলে মতিন দলবলসহ লাঠি নিয়ে ভাতিজার ওপর হামলা চালান। এতে চাচার লাঠির আঘাতে ভাতিজা আখতারুজ্জামান গুরুতর আহত হন।
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে