
নড়াইল সদর উপজেলায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলার সব পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২৯ মার্চ) জেলার ১০টি পেট্রলপাম্পের সবগুলো বন্ধ থাকবে বলে নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু জানিয়েছেন। তিনি জানান, নাহিদ হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলসেতুর কাছে ট্রাকচাপায় নাহিদ সরকার প্রাণ হারান। তিনি তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক ছিলেন। তেল না পেয়ে তাঁকে ট্রাকচাপায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফিলিং স্টেশনটির কর্মচারী আখের আলী ও মো. ইসরাফিলের অভিযোগ, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু ফিলিং স্টেশনে তেল না থাকায় এতে অপারগতা প্রকাশ করেন নাহিদ সরদার। এ নিয়ে ট্রাকচালক সুজাতের সঙ্গে নাহিদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত হুমকি দেন, নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যা করবেন।
আখের আলী ও ইসরাফিল জানান, হুমকির পর ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন ব্যবস্থাপক নাহিদ ও কর্মচারী জিহাদ। ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দূরে গেলে সুজাত ট্রাক নিয়ে এসে মোটরসাইকেলটিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার মারা যান। গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, নাহিদ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাকচালক সুজাত পলাতক রয়েছেন। আজ দুপুরে বেনাপোল থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের ফিলিং স্টেশনটিতে এসেছি। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মশাদিয়া গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রেজিস্ট্রেশন সনদ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলসহ কোনো ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এ ছাড়া অবৈধভাবে বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার এবং পাম্পগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোরও
৬ মিনিট আগে
তেল না পেয়ে বাগ্বিতণ্ডার জেরে নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার যশোরের বাঘারপাড়া থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে বেনাপোল পৌর টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।
৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে পথচারী ও কয়েকজন তরুণ তাঁকে আটক করে শাহ আলী থানার পুলিশকে দেয়।
১০ মিনিট আগে