রাজধানীর মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে তাঁরা থানায় গিয়েছেন।
আজ শনিবার বিকেলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা থানার সামনে মানববন্ধন করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী হাসান সঙ্গে স্থানীয়রা কথা বলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের কার্যক্রম ও টহলসহ বিভিন্ন বিষয়ে তাঁদের অসন্তোষের কথা তুলে ধরেন। পুলিশ তাঁদের গাড়ি ও জনবলের সংকট থাকায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানায় এবং ধীরে ধীরে সব ঠিক করা হচ্ছে বলে আশ্বাস দেয়।
এ বিষয়ে মোহাম্মদপুর শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ইসমাইল হোসেন পাওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এলাকাবাসী চুরি, ছিনতাই নিয়ে খুবই আতঙ্কে রয়েছি। উপায় না পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করেছি। ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, তাঁদের গাড়ি ও জনবল সংকট, এ জন্য টহল দিতে পারছেন না। আমরা পুলিশকে আগের মতো বিট পুলিশিং করে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। তাঁরা আবার আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা প্রতিটি সড়কে একটি করে কমিটি করার ঘোষণা দিয়েছি। যেন যেকোনো ঘটনা ঘটলে প্রতিটি সড়কের মানুষ একত্রিত হতে পারেন। মানুষ এক সঙ্গে থাকলে আতঙ্ক কম থাকবে। তাই আমরা সবাই চেষ্টা করছি সবাই যাতে সবার পাশে দাঁড়ায়।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘স্থানীয়রা অপরাধ দমনের বিষয়ে পুলিশের সঙ্গে কাজ করতে চায়। তাই তাঁরা পরামর্শ করতে এসেছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। করণীয় ঠিক করতে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে।’

কুমিল্লার দেবিদ্বারে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, সেবার মান ও সরকারি নীতিমালা অনুসরণ যাচাই করে অননুমোদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (আব্দুল্লাহ)।
৫ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন ওষুধের স্টক থাকা সত্ত্বেও রোগীদের অ্যাজিথ্রোমাইসিন না দেওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করে নয়তলা নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন।
২২ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পদযাত্রায় নেমেছেন বাবা-ছেলে। দেশের বিভিন্ন জেলা ঘুরে তাঁরা মানুষের কাছে তুলে ধরছেন সেতুটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা। ১৬ আগস্ট শুরু করা এ পদযাত্রার অংশ হিসেবে গত শুক্রবার রাতে তাঁরা
২৯ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
৩৭ মিনিট আগে