
মেহেরপুরের গাংনীতে হাসুয়ার কোপে নাহিদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় নিহতের চাচা লালন হোসেনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের আমঝুপি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
নাহিদ হোসেন উপজেলার তেঁতুলবাড়িয়া ভিটাপাড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। অভিযোগ উঠেছে, গতকাল সোমবার চাচা লালন হোসেনের হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন নাহিদ। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
অভিযুক্ত লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার রাতে তেঁতুলবাড়ীয়া ভিটাপাড়া গ্রামের তাজুল ইসলামের বাড়ি থেকে একটি সাইকেল চুরির চেষ্টার সময় লালন হোসেনকে নাহিদ হোসেন দেখে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরদিন সোমবার এ ঘটনাকে কেন্দ্র করে আবারও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লালন হোসেন হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে নাহিদের মৃত্যু হয়।
পুলিশ সূত্র জানায়, এই ঘটনার পর থেকেই লালন হোসেন এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে ছিল। তাঁকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। পরে মেহেরপুরের আমঝুপি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় অভিযুক্ত লালন হোসেনকে দুপুরে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
৫ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৭ মিনিট আগে