জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামানত হারিয়েছেন দুই প্রার্থী। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা পরিষদ মিনি অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজর ৪৭৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট।
উল্লেখ্য, ৯২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে ৬১ হাজার ৬৫৫ ভোট পান।
উপজেলার ২ লাখ ৮২ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৬ দশমিক ৩৪ শতাংশ।

বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান সরদার (২৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন (হাতপাখা) প্রতীকের সারোয়ার হোসেন ও গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রতীকের সুমন কবির। ওই দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এ আসনের ধানের শীর্ষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের সঙ্গে।
২৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ প্রার্থীর মধ্যে আটজনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল লড়াই সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে। অন্যরা নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেননি।
৩২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে মোজাম্মেল লস্কর (৪৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে