
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পাঁচ দিনের মাথায় বদলাতে শুরু করেছে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। হাসপাতালটিতে আট চিকিৎসকসহ ১৭ জনবল পদায়ন করা হয়েছে। সরবরাহ করা হয়েছে সাপে কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম, র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন ও ডায়রিয়ার স্যালাইন। রোগীর চাপ সামাল দিতে জরুরি বিভাগ সম্প্রসারণ এবং স্বাভাবিক প্রসবের জন্য বিশেষ কক্ষ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পদক্ষেপে দীর্ঘদিনের জনবলসংকট ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।
গত শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয়ে অবগত হওয়ার পর ৫০ শয্যার হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করা এবং দ্রুত জনবল পদায়নের ঘোষণা দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পটিয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার বিপুলসংখ্যক মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি থাকেন ১০০ থেকে ১৫০ জন রোগী। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে এত বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এ পরিস্থিতি বিবেচনায় হাসপাতালটিকে আধুনিক ও মডেল হাসপাতালে রূপ দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। গত বৃহস্পতিবার আট চিকিৎসকসহ ১৭ জনবল হাসপাতালে যোগদান করেছেন।’
কর্মকর্তা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার পাশাপাশি শিগগিরই ডায়ালাইসিস, প্রসূতি ও নবজাতক বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে পটিয়াসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘চক্রান্তকারীরা চায় যেন দেশে সরকারি প্রতিষ্ঠান টিকে না থাকে। প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে, কোনো অশুভ শক্তির কাছে এই প্রতিষ্ঠানটির উন্নয়ন যেন বন্ধ না হয়ে যায়।
২ মিনিট আগে
শরতের শিউলি ঝরা সকাল আর হালকা হিমেল হাওয়ায় ভেসে আসে শারদীয় দুর্গোৎসবের বার্তা। উৎসবের আর দেরি নেই। তাই চারিদিকে এখন পূজার আমেজ। মৌলভীবাজারেও দুর্গোৎসব উপলক্ষে ১ হাজার ২২টি পূজা মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবার জেলায় ৮৯৮টি সার্বজনীন ও ১২৪টি ব্যক্তিগত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না রানী দাস ও ভাগনে সজীব দাসও আহত হয়েছেন। রত্না বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের শোভনছড়ি এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুর থানা-পুলিশ বন্দুক দুটি উদ্ধার করে।
১৮ মিনিট আগে