
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন সাতনালা ইউনিয়নের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোকছেদুল ইসলামকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর চার্জার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
৩৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪২ মিনিট আগে