Ajker Patrika

সিংগাইরে পাটখেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮: ২০
সিংগাইরে পাটখেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ
নিহত অটোরিকশাচালক মো. সাকিব। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের রহম আলীর ছেলে।

নিহত সাকিবের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়। পরে মরদেহের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিহত সাকিবের পরিবারের সন্ধান পায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যা। এ ঘটনায় স্বপন নামের একজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত