
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নগরীতে টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘অভিভাবকদের উচিত নির্ধারিত কেন্দ্রে এসে তাঁদের শিশুদের ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ানো এবং এই জাতীয় কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করা।’
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ নগরীর ১১৪টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫৫ হাজার ১৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
ক্যাম্পেইনে প্রতিটি টিকাদান কেন্দ্রে দুজন স্বেচ্ছাসেবক ও ওয়ার্ডে দুজন সুপারভাইজার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, অ্যাপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি এবং বিডি ক্লিন, কুমিল্লার সদস্যরা টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেন।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এদিকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলার ৫ হাজার ৩৯টি কেন্দ্রের মাধ্যমে ১০ লাখ ৮ হাজার ৯৭ শিশুকে বয়সভেদে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আরও ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম, স্বাস্থ্য কর্মকর্তা চন্দনা দেবনাথসহ অন্য কর্মকর্তারা।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের মানুষ বিকাশ খা খা। সংসারে আটজনের ভার তাঁর ওপর। চাষের জন্য নিজের কোনো জমি নেই। এক জোড়া মহিষ ছিল, তা দিয়ে অন্যের জমিতে চাষ করে সংসার চালান। একটি মহিষ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত কূপে পড়ে মারা গেছে। এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তা করে কূল পাচ্ছেন
৪ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চার গ্রামে বিএনআর নামের হাইব্রিড ধান আবাদ করে বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত কৃষক। প্রায় ৭০ একর জমিতে ধানগাছে শিষ না আসা ও চিটা ধান হওয়ায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে তাঁরা। কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি ও কৃষি বিভাগ।
৮ মিনিট আগে
নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
৩৯ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেলের এ ঘটনায় আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪৪ মিনিট আগে