
নরসিংদীর পলাশ উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়েছে একটি দুর্বৃত্ত চক্র। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঘোড়াশাল এলাকার ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন ওই উপকেন্দ্রে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা চলমান লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেলের কেব্ল ও রাইজারের তার কেটে নিয়ে যায়।
এ ঘটনায় পলাশ উপজেলার ভাগদী, রাজাবসহ অন্তত চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।
ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, ঘটনার পরপরই বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দুপুরে ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউ টার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে...
১০ মিনিট আগে
খুলনায় ভুয়া জন্ম তারিখ দেখিয়ে চাকরি থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
১৩ মিনিট আগে
বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনায় হযরত আলী (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মুছা ঘরামী (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তালতলী উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসার মাঠে কিশোরকে পেটানোর ঘটনা ঘটে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
১৮ মিনিট আগে
বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বরিশালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ হয়।
২৬ মিনিট আগে