
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের নবনিযুক্ত পরিচালক ডা. এসএম মনিরুজ্জামানকে লাঞ্ছিত করাসহ মব করে তাঁর কক্ষে তালা লাগানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসক, ছাত্র ও সুশীল সমাজের নেতারা।
আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাব বরিশাল জেলার সাবেক সভাপতি ডা. অধ্যাপক আজিজ রহিম।
বক্তারা বলেন, দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। আশা করব আগামী দিনে যাতে আর মব সন্ত্রাস না হয়। আইনশৃঙ্খলা বাহিনী সেদিকে যেন লক্ষ রাখে। মব সন্ত্রাসীদের যেন কঠোর হাতে দমন করে।
এ সময় উপস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে ডা. মনিরুজ্জামান আমাদের নানান ভাবে সহযোগিতা করেছেন। অর্থ, পরামর্শ ও চিকিৎসা দিয়ে সরাসরি যুক্ত ছিলেন। আজকে যারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই বরং জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের এমপি জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন।
বরিশালের জনগণ এই মব সংস্কৃতি কোনোভাবেই মেনে নেবে না। বরিশালের সাধারণ জনগণ এই মবের বিপক্ষে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. মিজানুর রহমান, শেবাচিম হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, ড্যাব নেতা আনোয়ার হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রনেতা তুহিন আরাফাত, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মো. মনিরুজ্জামান প্রমুখ।

নওগাঁয় সমতা সমবায় সমিতির আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে নওগাঁ পৌরসভার খলিশাকুড়ি এলাকায় সমতা সমবায় সমিতির প্রধান কার্যালয় ও সমিতিটির চেয়ারম্যান শাহীনুর রহমানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা..
৪ মিনিট আগে
পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগনাল ও জেব্রা ক্রসিংয়ের পূর্বে রেইজড ক্রসিং (সড়ক থেকে উঁচু করে ফুটপাথ সমান্তরাল পারাপার) ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতিনিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে....
১৭ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ছাড়া ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসসহ অন্তত ৪ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২৬ মিনিট আগে
সারা দেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ ছাড়া সংগঠনের ৩৩টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকি দুই পদে আজ ভোটগ্রহণ হয়েছে।
২৯ মিনিট আগে