রাজধানীর রমনার মিন্টো রোডে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে সানোয়ার হোসেন (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পথচারী তৌহিদ হোসেনের বরাত দিয়ে জানা গেছে, রাতে মিন্টো রোড দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন সানোয়ার হোসেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার কাচ ভেঙে সানোয়ারের মাথায় আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে তৌহিদ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সানোয়ারকে মৃত ঘোষণা করেন। সানোয়ারের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামে। বাবার নাম আবদুল করিম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সানোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আদেশ অনুযায়ী, রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে মিরপুর বিভাগের পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে...
১২ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবি ও মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। চাঁদাবাজি বন্ধ করা ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং স্ট্যান্ডগুলো দখলমুক্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর মিরপুর লেগুনা....
১৩ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ আজ শুক্রবার যশোরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা। তাঁদের কণ্ঠে বারবার ফিরে এসেছে মেয়েকে হারানোর অসহায়তা। এ ঘটনায় হত্যা মামলায় সিএনজিচালিত....
৩৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার...
১ ঘণ্টা আগে