
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মুত্তালিব মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।
নিহত আব্দুল মুত্তালিব চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মৃত জাফর আলীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রশিবিরের একজন সাথী হিসেবে সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন।
আব্দুর রহমান জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আব্দুল মুত্তালিবকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ীতে তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, আব্দুল মুত্তালিব ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ছুটির দিনেও চিকিৎসক রোগীদের রাউন্ড দেন। এ সময় মুত্তালিব জানান, তাঁর ভালো লাগছে না এবং তিনি রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিতে চান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

রাশিয়াতে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়...
১৪ মিনিট আগে
বর্ষা পেরিয়ে চলছে শরৎকাল। ভাদ্রের শেষের শরতেও মানিকগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি। চর ও নিম্নাঞ্চলের পথেঘাটে তাই আবারও প্রয়োজন হয়ে উঠেছে নৌকা। কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা।
১৫ মিনিট আগে
নওগাঁ সদরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। আজ শুক্রবার ভোরে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬-৭ জন শিকারি সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।
১৮ মিনিট আগে