
শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) এই কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন ও প্রকল্প সমন্বয়কারী কাজল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুশ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা পালন করবে।’
এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন বলেন, ‘যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার কথা, সে বয়সে অনেকেই শ্রমে যুক্ত হচ্ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়াতে ওই বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।’
সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত শোভাযাত্রায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে