
খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার আশিবিঘা বালুর মাঠে আধিপত্য বিস্তার, দুই পক্ষের বিরোধ ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরপর দুটি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে র্যাব। একটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার ব্যবধানে অপর হত্যাকাণ্ডটি ঘটানো হয় বলে দাবি সংস্থাটির।
নগরীর টুটপাড়া এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত আলামিন হাসান সাইফিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। শনিবার সকালে র্যাবের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের অধিনায়ক নিস্তার আহমেদ।
এর আগে শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলামিন হাসান সাইফি ও তাঁর সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
র্যাবের অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, টুটপাড়া, হরিণটানা ও লবণচরা এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে খুলনার দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’ এবং অপরটি রোহান-পলাশ গ্রুপ। টুটপাড়ার সাইফি গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে কাজ করেন। অন্যদিকে নিহত রফিক রোহান-পলাশ গ্রুপের হয়ে ওই এলাকায় মাদক কারবার করতেন বলে র্যাবের কাছে তথ্য রয়েছে।
র্যাব জানায়, ১৯ আগস্ট বিকেলে স্থানীয় একটি সেলুনে চুল কাটার পর রাস্তায় দাঁড়িয়ে ছিলেন নাজমুল। এ সময় রফিকের গ্রুপের সদস্যরা অস্ত্রের মুখে তাঁকে তুলে নিয়ে যান। পরে প্রতিপক্ষের এক সদস্যকে ভিডিও কল দিয়ে নাজমুলকে দেখানো হয়। ভিডিও কলের সময় তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় বলে র্যাবের ভাষ্য।
নাজমুলকে হত্যার দৃশ্য ভিডিও কলে দেখে প্রতিপক্ষের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে প্রতিশোধ নিতে সাইফিসহ তাঁর দলের ১৫ থেকে ১৬ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে লবণচরা থানার হরিণটানা আশিবিঘা এলাকায় যান। সেখানে প্রতিপক্ষের সদস্য মনজুরুলকে পেয়ে তাঁর বাবার সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের অধিনায়ক বলেন, সন্ধ্যায় মনজুরুলকে হত্যা করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে নাজমুলকে হত্যা করে দুর্বৃত্তরা আশিবিঘা এলাকায় ফেলে রেখে যায়। দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। সাইফিকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শটগান, শটগানের গুলি, পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিস্তার আহমেদ আরও বলেন, গ্রেপ্তার সাইফি গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী কাউয়া মিরাজের নির্দেশনায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, কয়েক মাস আগে সাইফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনাস্থল একই। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাব্বিরকে নিয়ে ভ্যানচালক আবু সাইদ হরিশপুর ১ নম্বর ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী ‘শিশির পরিবহন’ নামের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজনেই ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে...
৪ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে ইয়াতুল ইসলাম (৮) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। নিহত ইয়াতুল ইসলামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামে...
৮ মিনিট আগে
‘মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসা করে কেউ শত শত কোটি টাকার মালিক হলেও তাঁদের ছাড় দেওয়া উচিত নয়। রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।’
১২ মিনিট আগে
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে