
রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন সাম্রাজ্যে নতুন এক মাফিয়ার আবির্ভাব হয়েছে। তাঁর নাম নাসির উদ্দিন। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করা নাসির এখন নিজেই হেরোইন কারবারি বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও নাসির তা অস্বীকার করেছেন।
নাসিরের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মাদ্রাসাসংলগ্ন এলাকায়। তাঁর মা নূরনাহার বেগমও হেরোইনের কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। মা-ছেলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা হয়েছে। আর নাসির নিজেকে ‘সিক্রেট মাফিয়া’ বলেও ঘোষণা দিয়েছেন ফেসবুকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসিরের মা নুরনাহার বেগম অনেক আগে থেকে এলাকায় খুচরা হেরোইন বিক্রি করতেন। তাঁকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ দুবার গ্রেপ্তার করে পুলিশ। মায়ের কাছেই হেরোইন কারবারে হাত পাকে নাসিরের। পরে শাটারিং মিস্ত্রির কাজ ছেড়ে তিনি জড়িয়ে পড়েন এই কারবারে। তখন তিনি পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন।
শুধু তা-ই নয়, ১৪ জুলাই এআইয়ের মাধ্যমে গোদাগাড়ী থানার সামনে নিজের ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বৃহস্পতিবার তিনি ফেসবুকে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন ‘সিক্রেট মাফিয়া’।
যোগাযোগ করা হলে নাসির উদ্দিন বলেন, ‘আমি কোনো দিন হেরোইন কারবার করিনি।’
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে দেখব।’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৭ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৮ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৮ ঘণ্টা আগে