
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আইজা নামে ৫ মাস ২০ দিন বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। আইজা কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার মোমিন হোসেনের মেয়ে।
গত ৩০ মার্চ হামের উপসর্গ নিয়ে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তির সময় থেকেই শিশুটির আইসিইউ সাপোর্টের দরকার ছিল। আমরা ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। কিন্তু পরিবার কোনো কারণে ঢাকায় নিতে পারেনি। তবু তার যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাতে শিশুটি মারা যায়।’
এর আগে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ওয়ার্ডে ইতিমধ্যে হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। এতে দেখা দিয়েছে শয্যাসংকট।
কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘হামের টিকা পর্যাপ্তভাবে পাওয়া যায়নি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলায় কাজ করা মানুষদের ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা “হাম আইসোলেশন কর্নার” খোলা হয়েছে এবং টিকা হাতে পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।’

শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়েন জলিল ব্যাপারী। একপর্যায়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে সেটি আটকে গাছে উঠে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা তাঁকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
১০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর বলেন, নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা আইনসম্মত নয়। প্রশাসনের কাছে আমাদের দাবি...
৩৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে সৎবাবার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা বাক্প্রতিবন্ধী কিশোরী। এ অভিযোগে গতকাল শুক্রবার সৎবাবা মো. আব্দুল হেলিমকে (৬৫) আটক করে পুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করে স্থানীয়রা।
৪১ মিনিট আগে