
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।
আজ বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন রশিদ চত্বরের নিউ শ্রমিক ড্রাইভার রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের ফ্রিজে রক্তের স্তর, ডিমে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে নগরের শিববাড়ি পাঠানপাড়ার ভাই ভাই ফুড প্রোডাক্টস বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ রং ব্যবহার, একই তেল বারবার ব্যবহার এবং নোংরা পরিবেশ ও অপরিষ্কার মেঝের কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন—প্রতিটি ধাপেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। কিন্তু অভিযানে পাওয়া এসব অনিয়ম শুধু ভোক্তাদের ভোগান্তিই বাড়াচ্ছে না, তৈরি করছে জনস্বাস্থ্যের ঝুঁকিও। খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৪ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৪ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৫ ঘণ্টা আগে