মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে ও পিকআপচালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।
পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় সড়কে অভিযান চালায় সদর মডেল থানা-পুলিশ। এ সময় সিগারেটবোঝাই একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। সন্দেহের ভিত্তিতে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন।
অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১১০ কার্টন নকল সিগারেট জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা নকল সিগারেট বাজারজাত করা হলে সরকারের প্রায় ৫৩ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। এ ছাড়া এসব নকল সিগারেট জনস্বাস্থ্য এবং বৈধ তামাক ব্যবসার জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারত।

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
২২ মিনিট আগে
বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ট রোডের আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— তিন বন্ধু রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, ওই তিনজন পান্থপথে ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের...
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সজল কুমার দেউরী (৩০) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, ঢাকায় অবস্থানরত সজল স্ত্রী রঞ্জিতা হালদারের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
২ ঘণ্টা আগে